Home » জন্ম শতবর্ষে মায়ের পা ধুইয়ে দিলেন ছেলে

জন্ম শতবর্ষে মায়ের পা ধুইয়ে দিলেন ছেলে

সময় কলকাতা ডেস্কঃ মা মানেই গভীর নির্ভরতা। মা মানেই একজন সন্তানের গুরু দায়িত্বের ভার তাঁরই কাঁধে।কিন্তু যখন কোন দেশের রাষ্ট্রনেতার গর্বিত মায়ের সন্তানের ঘাড়েই থাকে দেশ চালানোর দেশ ভার তখন কেমন লাগে। গর্বিত মায়ের উত্তর,  “মা সব সময়ই মা। মায়ের কাছে সন্তানরা চিরকালই ছোটই থাকে। বিশ্ব সংসারের ভার যার ঘাড়ে থাকে তিনিই তো মা।সে তিনি দেশের প্রধান মন্ত্রী হোন বা রাষ্ট্রপতিই হোন।” আজ সেই মায়ের জন্মদিন বলে কথা। আর তাঁর সন্তান তাঁর কাছে ছুটে যাবে তাই কি হয় !

হ্যাঁ আজ নরেন্দ্র দামোদর দাস মোদির মায়ের জন্মদিন।আর তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশ চালানোর গুরুদায়িত্ব তাঁর ঘাড়েই। কিন্তু, এতো ব্যস্ততার পরেও মায়ের জন্মদিনেও মায়ের কাছে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ১৮ জুন মা হীরাবেন মোদির ১০০ তম জন্মদিন উপলক্ষে গান্ধীনগরে যান প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি শেয়ারও করেছেন তিনি। সেখানে দেখা গেল,  ছেলে প্রধানমন্ত্রী মায়ের পা ধুইয়ে দিচ্ছেন । মায়ের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন নরেন্দ্র মোদি। মা-ছেলের এই সময় কাটানোর মুহুর্তের ছবি দেখে আপ্লুত সমর্থকেরা।

জাঁকজমকভাবে মায়ের জন্মদিন পালনের জন্য বডনগরের হাটকেশ্বর মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পুজাপাঠেরও।আর মায়ের সঙ্গে বসে তার প্রিয় খিচুরি খেতে চিরকালই ভাল লাগে।এদিন কাঁসার থালায় খিচুরি খেলেন একেবারে মায়ের সঙ্গে বসে। প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি এখন থাকেন ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে।

About Post Author