সময় কলকাতা ডেস্কঃ আজ ২০ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭১ তম দিন।
১৭০২-মুহাম্মদ বিন কাশিম আজকের দিনে সিন্ধু প্রদেশের রাওর আক্রমণ করে কাসিম দাহিরের সাথে যুদ্ধ করেন ও তাকে হত্যা করেন।
১৭৫৬-অন্ধকূপ হত্যা সংঘটিত হয় এদিন।
১৭৫৬-ইংরেজদের কাছ থেকে আজকের দিনে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার করে।
১৯৪৭-বঙ্গ আইন সভায় বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয় এদিন।
১৮৩৭-আজকের দিনে রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ করেন।
১৮৫৮-গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে সিপাই বিদ্রোহের অবসান ঘটে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০৯ -লেখক ও রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১১ – বাংলাদেশের প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুফিয়া কামাল-এরজন্মদিন আজ।
১৯২৩ – প্রথিতযশা ভারতীয় বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক গৌরকিশোর ঘোষ এদিন জন্মান।
১৯৩৯ – ভারতীয় ক্রিকেটার রমাকান্ত দেশাই আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭২ -ভারতীয় অভিনেতা রাহুল খান্না-র জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৮৫ – সংস্কৃত ভাষার সুপণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি আজকের দিনে প্রয়াত হন।
১৯০৬ – ইংরেজ চিত্রশিল্পী জন ক্লেটন অ্যাডামস-এর প্রয়াণ দিবস আজ।
১৯৪৩ – ভারতীয় বাঙালি অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এদিন জন্মান।
২০০০ -শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত ভারতীয় পদার্থবিজ্ঞানী চঞ্চল কুমার মজুমদার-এর প্রয়াণ দিবস আজ।
২০০০- বাঙালি যুক্তিবাদী সুপণ্ডিত চলচ্চিত্রাভিনেতা বসন্ত চৌধুরী আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি