Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২১জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭২ তম দিন।
১৮৬২ –অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর আজকের দিনে ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
১৯৪৮–চক্রবর্তী রাজাগোপালাচারী স্বাধীন ভারতের প্রথম ও শেষ গর্ভনর জেনারেল হন এদিন।
১৯৭ –আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জাম্বিয়া।
১৯৭৭-পশ্চিমবঙ্গে বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ নেয় এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯০-ইরানে ভূমিকম্পে আজকের দিনে ৪০ হাজার লোক নিহত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৮১ – ফরাসি গণিতবিদ, জ্যামিতিবিদ, এবং পদার্থবিজ্ঞানী সিমেওঁ দ্যনি পোয়াসোঁ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৩৯ – ব্রাজিলের বিখ্যাত ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও ছোট গল্পকার মাচাদো দে অ্যাসিস এদিন জন্মান।
১৯৪০ – প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য –র জন্মদিন আজ।
১৯৪৫ – বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি নির্মলেন্দু গুণ এদিন জন্মান।

 

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১৪-অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি বের্টা ফন জুটনার আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৯-বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেত্রী, গায়িকা কঙ্কাবতী দেবী-র প্রয়াণ দিবস আজ।
১৯৫৭-বিংশ শতাব্দীর বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী ইয়োহানেস ষ্টার্ক এদিন প্রয়াত হন।

About Post Author