Home » ভয় ধরাচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা

ভয় ধরাচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা

সময় কলকাতা ডেস্কঃ  চতুর্থ ঢেউ আসন্ন! আগের দিনের তুলনায় দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমলেও সক্রিয় রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী। বর্তমানে, সক্রিয় রোগীর সংখ্যা ৭৬,৭০০। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেট। বাড়ল মৃত্যুর সংখ্যাও। পজিটিভিটি রেট পেরিয়ে গেল ৪ শতাংশ।

দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে পাওয়া পরিসংখ্যান বলছে, দেশে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৭৮১ জন। দেশে গত একদিনে করোনার কারণে মৃত্যু হয়েছে  ১৮ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫,২৪,৮৭৩ জনের।  দেশে গত একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৮৫৩৭ জন। এই মুহূর্তে সুস্থতার হার  ৯৮.৬১ শতাংশ।

অন্যদিকে, রাজ্যের পরিসংখ্যান বলছে, সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা রয়েছে। এই পরিস্থিতিতে জুন মাসেই চতুর্থ ঢেউ এর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

About Post Author