সময় কলকাতা ডেস্ক: বয়স প্রায় ৫০-এর কাছাকাছি। কিন্তু দেখে তা বোঝার উপায় নেই। এখনও নিজের ‘সেক্সি’ লুকে বলিপাড়ার টিনেজ হিরোইনদের সঙ্গে পেছনে ফেলে দিতে পারেন মালাইকা আরোরা। সম্প্রতি, নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে মালাইকা অরোরার প্রিন্টেড বিকিনি পরা ছবি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন মালাইকা। যা রীতিমতো আগুন ঝরাচ্ছে নেটদুনিয়ায়।

ছবিতে টোনড ফিগারে মালাইকাকে দেখে যে কারও চোখ আটকাতে পারে । ছবিতে মালাইকাকে বিকিনিতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর ছবিটি পেছন দিক থেকে তোলা হয়েছে। বিকিনি পরে জলে দাঁড়িয়ে থাকা মালাইকার ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

মিউজিক চ্যানেলের সঞ্চালক হিসেবে কেরিয়ার শুরু করেন মালাইকা। বেশিরভাগ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। আইটেম ডান্সার হিসেবে জনপ্রিয়তাও পেয়েছেন। ১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। ২০১৬ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তারা। ২০১৭ সালে ডিভোর্স হয় তাঁদের। এক ছেলে রয়েছে মালাইকার। ১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নেটিজেনদের নজরে রয়েছেন মালাইকা।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?