Home » সৈকতে সাইকেল চালাচ্ছেন অনুষ্কা, পেছনে ভামিকা

সৈকতে সাইকেল চালাচ্ছেন অনুষ্কা, পেছনে ভামিকা

সময় কলকাতা ডেস্ক: সপরিবারে মলদ্বীপের সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন অনুষ্কা। ঘুরতে গিয়ে সেখানকার মিষ্টি মিষ্টি মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন তিনি। আর নিজেই তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুষ্কা শেয়ার করেছেন একটি সুন্দর মুহূর্তের ভিডিও। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, রিসর্টের চারপাশে সাইকেল চালাচ্ছেন অনুষ্কা। সাইকেলের পিছনে ছোট্ট ভামিকাকে চাপিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। যদিও ভিডিওতে ভামিকার মুখ দেখা যাচ্ছে না। কিন্তু মায়ের সাইকেলের পিছনে বসে খুব আনন্দেই বিহার করছে ছোট্ট ভামিকা তা বোঝাই যাচ্ছে। এছাড়াও বিচের বিভিন্ন রকম রঙিন পোশাকে দেখা যায় তাঁকে। তাঁর এই ভিডিও-র ক্যাপশন থেকেও আনন্দের অনুমান করা যায়। সেই ভিডিও পোস্ট করে অনুষ্কা লিখেছেন, ‘প্রিয় দুইজনের সঙ্গে আমার সেরা কিছু স্মৃতি। এখনই মিস করছি খুব!

চেনা গন্ডির বাইরে গিয়ে প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করা। মেয়ে ভামিকার সঙ্গে সময় কাটানো, সঙ্গে ভালোবাসার মানুষ বিরাট কোহলি। জনসমুদ্রহীন তাই মলদ্বীপের সমুদ্র সৈকতে সাইকেল নিয়ে একা একাই বেরিয়ে পড়েছিলেন বাইরে। সমুদ্রের মাঝে ব্রিজের উপরে, কখনও সবুজের মাঝে সাইকেল চালিয়েছেন তিনি। সমুদ্রের ধারে মেয়েকে নিয়ে সাইকেল চালানোর যে অনন্য অনুভূতি ভাগ করে নিয়েছেন অনুষ্কা।

 

About Post Author