Home » চলন্ত গাড়িতে আগুন

চলন্ত গাড়িতে আগুন

সময় কলকাতা ডেস্কঃ সোমবার ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার মা উড়ালপুল। শহরে আবার চলন্ত গাড়িতে আগুন। কিছুদিন আগে ইএম বাইপাসে চলন্ত গাড়িতে আগুন লেগেছিল। এবার মা ফ্লাইওভারের উপর চলন্ত গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে । আগুন লাগার সঙ্গে সঙ্গেই গাড়ির ড্রাইভার এবং যাত্রীরা দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী কিন্তু ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কি কারনে চলন্ত গাড়িতে আগুন লাগল? তার নির্দিষ্ট কারণ জানা যায়নি । প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটির কারণেই চলন্ত গাড়িতে আগুন লেগেছে। চলন্ত গাড়িতে আগুন লেগে যাওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে পথচারীদের মধ্যে।

About Post Author