সময় কলকাতা ডেস্কঃ গড়ফায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল এক মহিলার দেহ। মৃতার নাম শান্তি সিংহ। অন্যদিকে, ফ্ল্যাট থেকে খানিকটা দূরেই বালিগঞ্জ-ঢাকুরিয়ার মাঝে রেললাইনের ধার থেকে উদ্ধার রয়েছে এক ব্যক্তির দেহ। মৃতের নাম গোবর্ধন শেঠ।

পুলিশ সূত্রে খবর, শান্তির সঙ্গে গোবর্ধনের পরিচয় ছিল। গোবর্ধনের ফ্ল্যাটে নিয়মিত আসা-যাওয়া করতেন শান্তি। মঙ্গলবার গোবর্ধনই ফোন করে শান্তির বোনকে তাঁর দিদির মৃত্যুর খবর জানান। তিনি নিজেই শান্তিকে খুন করেছেন বলে জানিয়েছেন মৃতার পরিবারকে। খবর পেয়ে তড়িঘড়ি মৃতার বোন গড়ফায় যান। খবর দেওয়া হয় পুলিশে। তারপরেই ফ্ল্যাট থেকে শান্তির দেহ উদ্ধার হয়। সেই সময় গোবর্ধনের মোবাইল থেকে মৃতার বোনের মোবাইলে একটি ফোন আসে। সেই ফোনে রেলপুলিশ জানায়, বালিগঞ্জ-ঢাকুরিয়ার মাঝে লাইনের ধারে গোবর্ধনের দেহ পড়ে রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরেই ঘটে এই ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা