Home » কেঁপে উঠল আফগানিস্তান

কেঁপে উঠল আফগানিস্তান

সময় কলকাতা ডেস্কঃ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১ । বুধবার ভোরে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্প হয় । ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ওই কম্পনের উত্‍সস্থল। ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে, প্রায় ৫০০ কিলোমিটার জুড়ে কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের একাধিক প্রদেশ, পাকিস্তান এবং ভারতের সামান্য অংশে কম্পন হয়েছে।

রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানে অন্তত ২৮০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা আরো বেশি।তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানের পূর্বে অবস্থিত পাকটিকা অঞ্চলে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি।

জানা গিয়েছে, নানগরহরেও বেশ কিছু মৃত্যু হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে হাল্কা কম্পন হয়েছে। লাহোর, মুলতান, কোয়েটায় ভূমিকম্পের তীব্রতা ভালো ছিল।  তবে এই ভূমিকম্পে পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি।

About Post Author