সময় কলকাতা ডেস্ক: দেউচার জমি অধিগ্রহণের বিরোধিতার মধ্যেই দেউচার উন্নয়নে রেল পথের দাবিও জানাচ্ছে বিজেপি।সেই সঙ্গে সিউড়ি থেকে নতুন একটি ট্রেন চালু হচ্ছে বলে আগাম জানিয়ে দিলেন সিউড়ির পরাজিত বিজেপি প্রার্থী।
এশিয়ার বৃহত্তম খোলা মুখ খনির জন্য বীরভূমে জমি অধিগ্রহণ শুরু করেছে প্রশাসন । দেউচা পাচামির জমি অধিগ্রহণ নিয়ে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে।তারই মাঝে বীরভূমের সিউড়িতে গিয়ে দেউচা পাচামি থেকে সিউড়ি স্টেশন পর্যন্ত রেলপথের কথা জানালেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। একই সঙ্গে সিউড়ির পরাজিত প্রার্থীর দাবি রেলমন্ত্রীকে তিনি অনুরোধ করেছিলেন সিউড়ি কলকাতার মধ্যে একটি নতুন ট্রেনের। সেই দাবি রেল মন্ত্রক মেনে নিয়েছে বলে দাবি তাঁর।
নতুন ট্রেনের কথা শুনে ভীষণ খুশি সিউড়িবাসী।এই পথের নিত্যযাত্রীদের দাবি এই ট্রেনের সময় সূচি তাদের নিত্যদিনের যাতায়াতকে মসৃণ করবে। রেল দপ্তর থেকে এখনও সিউড়ি শিয়ালদহের মধ্যে কোন নতুন ট্রেন চালুর কথা ঘোষণা করা হয়নি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী