Home » অধ্যাপক বাবার লালসার শিকার নাবালিকা

অধ্যাপক বাবার লালসার শিকার নাবালিকা

সময় কলকাতা ডেস্ক: অধ্যাপক বাবার যৌন লালসার শিকার নাবালিকা। মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে।

মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই প্রকাশ্যে আসে বাবার কুকীর্তির কথা। অভিযোগ, জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজের হিন্দি বিভাগের অধ্যাপক অরবিন্দ কুমার চৌধুরী দীর্ঘদিন ধরেই মেয়েকে ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন চালাতেন। বেশ কিছুদিন পরেই মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় পুলিশের দ্বারস্থ হন অধ্যাপকের স্ত্রী। তারপরেই স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তে নেমেছে জলপাইগুড়ি থানার পুলিশ।

এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শাসক-বিরোধী উভয় দলেরই নেতৃত্ব।অভিযুক্তকে বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে গোটা এলাকায়। একজন মানুষ গড়ার কারিগরের এহেন আচরণে স্তম্ভিত সকলে।

About Post Author