সময় কলকাতা ডেস্কঃ চতুর্থ ঢেউ আসন্ন! দৈনিক করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে, সক্রিয় রোগীর সংখ্যা ৮১ হাজার ৬৮৭ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.১৯ শতাংশ। পাশাপাশি, বাড়ছে পজিটিভিটি রেট। বাড়ল মৃত্যুর সংখ্যাও। পজিটিভিটি রেট পেরিয়ে গেল ৪ শতাংশ।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,২৪৯ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত ৩,৬০০-র বেশি মানুষ। পাশাপাশি, মুম্বইয়ের পরিস্থিতি উদ্বেগজনক। রাজধানী দিল্লির অবস্থাও ভালো নয়। সেখানে একদিনে করোনা থাবা বসিয়েছে ১৩৮৩ জনের শরীরে।

তথ্য বলছে, দেশে গত একদিনে করোনার কারণে মৃত্যু হয়েছে ১৩ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫ লক্ষ ২৪ হাজার ৯০৩ জনের। পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪ কোটি ২৭ লক্ষ ২৫ হাজার ৫৫ জন। সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!