Home » জলযন্ত্রণা থেকে দ্রুত মুক্তির আশ্বাস ফিরহাদের

জলযন্ত্রণা থেকে দ্রুত মুক্তির আশ্বাস ফিরহাদের

সময় কলকাতা ডেস্ক: বর্ষায় জলযন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য একাধিক পরিকল্পনার আশ্বাস দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

কাশীপুরের গঙ্গার পাশের রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। গর্তের জেরে আশপাশের বেশ কিছু বাড়িতে ফাটল ধরা পরে। বিপাকে পড়েছেন স্থানীয়রা। এবার সেখানে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আলোচনা চলছে। জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর মতে ভাঙনের ক্ষেত্রে গঙ্গার প্রবাহকেই অন্যতম কারণ হিসেবে দেখছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা।

তিনি জানান, গ্রীন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বাধার সম্মুখীন হতে হচ্ছে বলেও এই অংশে ভাঙ্গন রোধ করা সম্ভব হচ্ছে না। তবে, মানুষের স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম।

পাশাপাশি, বৃষ্টিপাতের ফলে শহর কলকাতাকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতেও একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।

মৃত্যুর শংসাপত্র পাওয়ার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। তবে, দ্রুত সেই সমস্যার সমাধান হবে বলেও এদিন আশ্বাস দিলেন কলকাতা পুরসভার মেয়র।

About Post Author