Home » ওয়েব সিরিজে প্রথমবার শুভশ্রী

ওয়েব সিরিজে প্রথমবার শুভশ্রী

সময় কলকাতা ডেস্কঃ বক্স অফিস এখনও রমরমিয়ে চলছে শুভশ্রী গাঙ্গুলীর ছবি ‘হাবজি গাবজি’। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের নজর কেড়েছে এই ছবি। ইতিমধ্যে ‘বৌদি ক্যান্টিন’এরও শুটিংও শেষ হয়ে গিয়েছে। এবার নতুন চমক দেওয়ার পালা। কেননা হইচই তে ওয়েব সিরিজে প্রথমবার অভিনয় করতে চলেছেন শুভশ্রী।

জানা গিয়েছে, দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় হইচইতে আসতে চলেছে ওয়েবসিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। কল্লোল লাহিড়ীর ওই একই নামের উপন্যাসটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যেই। সেই উপন্যাসই সিরিজ হিসেবে নিয়ে আসছেন দেবালয়। যেখানে প্রধান চরিত্রে, অর্থাৎ ইন্দুবালার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। শোনা গিয়েছে, জুলাই মাসেই শুরু হবে এই সিরিজের শুটিং। কলকাতা ও বাংলাদেশে চলবে শুটিং।

দীর্ঘ বিরতির পর এসভিএফ এর সঙ্গে এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ। ইন্দুবালার চরিত্রে শুভশ্রীকে দেখার জন্য খুবই উৎসাহিত দর্শকরা। ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে অভিনয় করবেন সোহমও। এছাড়া অনসূয়া মজুমদারকে শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে।

About Post Author