সময় কলকাতা ডেস্ক: প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। কিডনি, ফুসফুস জনিত একাধিক সমস্যা রয়েছে পরিচালকের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তরুণ মজুমদারের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তবে, পরিচালকের নতুন করে ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ ধরা পড়ায় ওষুধ দেওয়া হচ্ছে তাকে। আপাতত ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট’ অর্থাত্ ‘সিসিউ’-তে রাখা হয়েছে তরুণ মজুমদারকে।

উল্লেখ্য, একাধিক শারীরিক সমস্যা নিয়ে গত মঙ্গলবার হাসপাতলে ভর্তি হল তিনি। এসএসকেএম হাসপাতালের চেস্ট মেডিসিনের ডাক্তার সোমনাথ কুণ্ডু এবং মেডিসিনের ডাক্তার সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন চিকিত্সক দলের নজরে রয়েছেন পরিচালক। গত কয়েকদিন ধরেই সংকটেই পরিচালকের শারীরিক অবস্থা। কিডনির সমস্যা, হাই ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত তরুণ মজুমদারের শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তায় রয়েছে চিকিত্সকরা।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে