সময় কলকাতা ডেস্ক : ত্রিপুরার ফল প্রকাশ পেতেই বাঁধভাঙা উচ্ছাসের ছোঁয়া রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। ত্রিপুরার সাফল্য পশ্চিমবঙ্গে না দেখার কারণ হিসেবে তিনি তুলে আনছেন রাজ্যে ভোট লুঠের তত্ত্ব। “পশ্চিমবঙ্গে ভোট লুঠ,ত্রিপুরাতে হেরে ভুত” ,বলছেন সুকান্ত মজুমদার।
রবিবার বারাসাতে এসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মতে, মহারাষ্ট্রে হাঁসজারু সরকার চলছে। জিটিএ কে অসাংবিধানিক জানিয়ে তিনি দাবী করেন পাহাড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যাবস্থা করতে হবে।বারাসাতে তাঁর সাংবাদিক বৈঠকে বক্তব্যের অনেকটাই জুড়ে ছিল ত্রিপুরায় বিজেপির জয় যার ভিত্তিতে তৃণমূলকে বিদ্রুপে ভরান তিনি।
উল্লেখ্য, ত্রিপুরায় এবারের উপনির্বাচনে চারটি আসনের তিনটিতেই জয়ী হয়েছে বিজেপি। অন্যটিতে জিতেছে কংগ্রেস।তৃণমূলের কার্যত ভরাডুবি হয়েছে। আসন পাওয়া দূরে থাক, প্রতিটি আসনে জামানত জব্দ হয়েছে তাদের। তৃণমূল প্রাপ্ত গড় ভোট মাত্র তিন শতাংশ।ত্রিপুরার নির্বাচনী ফলাফলের ভিত্তিতে তৃণমূলের তোলা সন্ত্রাসের কথা নস্যাৎ করে দেন সুকান্ত মজুমদার।তাঁর মতে, ত্রিপুরায় কংগ্রেস একটি আসন পেলেও বিজেপির প্রধান প্রতিপক্ষ সিপিএম। তৃণমূল অদৃশ্য আর অদৃশ্য শক্তির ওপরে সন্ত্রাস হয় না, ব্যঙ্গোক্তি সুকান্ত মজুমদারের।।


More Stories
ভোট চলছে, প্রথমবার প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের দিকে চোখ দেশের
জলপাইগুড়ির তৃণমূল নেতার মেয়েকে নিগ্রহ
মাদারিহাটে নিখোঁজের দেহ উদ্ধার