Home » এক দশক পর পাহাড়ে ভোট!

এক দশক পর পাহাড়ে ভোট!

সময় কলকাতা ডেস্কঃ প্রায় ১০ বছর পর, রবিবার পাহাড়ে ভোট। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ৪৫টি আসনে চলছে ভোটগ্রহণ। পাশাপাশি, ত্রিস্তর শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট। জিটিএ নির্বাচনের বিরোধিতা করে, ভোটে লড়ছে না গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, বিজেপি, গোর্খা লিগ। ৪৫ আসনের সবকটিতে প্রার্থী দিয়েছে, প্রথমবার লড়ে দার্জিলিং পুরসভায় ক্ষমতায় আসা হামরো পার্টি। তাঁর দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৩৫টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে, এমনটাই দাবি অনীত থাপার। মোট বুথের সংখ্যা ৯২২টি। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৫। জিটিএ নির্বাচনে মোট ২৭৭ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৭ লক্ষ ৩২৬ জন ভোটার। ২০২০ সালে মেয়াদ শেষ হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের। মহকুমা পরিষদে ৯টি আসন, ৪টি পঞ্চায়েত সমিতি ৬৬ আসন ও ২২টি পঞ্চায়েতের ৪৬২টি আসনে ভোট।

পাহাড়ের পাশাপাশি ভোট হচ্ছে সমতলেও। ২০২০ সালে মেয়াদ শেষ হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের। রবিবার সেখানেও চলছে ভোট গ্রহণ। সমতলের মহকুমা পরিষদে ৯টি আসন, ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬ আসন ও ২২টি পঞ্চায়েতের ৪৬২টি আসনে ভোট। ভোটার সংখ্যা প্রায় ৫ লক্ষ ৩০ হাজার। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে চলছে ভোটগ্রহণ।

অন্যদিকে রবিবার রাজ্যের ৬ পুর ওয়ার্ডেও ভোটগ্রহণ চলছে। তার মধ্যে সকলের নজরই যেন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড এবং পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। কেননা, পুরভোটে জেতার পর ওই দুই ওয়ার্ডের জনপ্রতিনিধিকেই খুন করা হয়। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এবং হুগলির চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেও রবিবার চলছে ভোট গ্রহণ।

About Post Author