সময় কলকাতা ডেস্ক : ত্রিপুরার উপনির্বাচনের ফল প্রকাশ পেয়েছে। চারটি আসনের তিনটিতে জয়ী বিজেপি। অন্য আসনটি কংগ্রেসের দখলে। তথাপি ব্যাকফুটে যেতে রাজি নন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।ত্রিপুরার বিপর্যয়ের কারণ খুঁজে দেখা,ত্রিপুরায় শক্তিবৃদ্ধি প্রসঙ্গে তৃণমূল শিবিরের আশাবাদ ব্যক্ত করলেন। পাশাপাশি ত্রিপুরা নিয়ে শুভেন্দু অধিকারীকর বক্তব্যের পাল্টা শুভেন্দুকে যে বিভিন্ন উপমায় কুণাল বিঁধলেন তার প্রতিটিতে রয়েছে ব্যঙ্গ মিশ্রিত শ্লেষ ।
উল্লেখ্য ত্রিপুরার চারটি উপনির্বাচনে সাকুল্যে তৃণমূলের ঝুলিতে এসেছে তিনহাজারের কিছু বেশি ভোট। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন তৃণমূল হতাশ না হলেও বিপর্যয়ের কারণ সার্বিকভাবে বিশ্লেষণ করা হচ্ছে। কুণাল ঘোষ ইতিমধ্যেই বিপর্যয়ের কারণকে সীমিত পরিসরে ব্যাখ্যা করেছেন।পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন, ত্রিপুরায় বিজেপির জয় নিয়ে অতিরিক্ত উচ্ছাসের কোনও কারণ নেই।
কি বলেছিলেন শুভেন্দু অধিকারী? শুভেন্দুর মতে, ” চোর তোষণবাজ পার্টিকে কেউ কোথাও গ্রহণ করতে পারে না। বাংলায় ছাপ্পা হয় বলে আছে। ”
অন্যদিকে কুণাল ঘোষ মঙ্গলবার বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে জানিয়েছেন, ” অতি অল্প সময়ে অতি অল্প সামর্থ্য ” নিয়ে তৃণমূল লড়েছে। ত্রিপুরায় দল যে ঘুরে দাঁড়াবেই সে বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল।
অতঃপর কুণাল ঘোষ নিশানা করেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে “কলঙ্কিত,চোর, গদ্দার, দলবদলু, তোলাবাজ “তকমা দিয়ে কুনাল ঘোষ বলেন ত্রিপুরায় বিজেপির সাফল্যে শুভেন্দু অধিকারীর আনন্দিত হওয়ার কিছু নেই। উপনির্বাচনের প্রচারে ত্রিপুরায় বক্তা হিসেবে বিজেপির থেকে শুভেন্দু অধিকারীর ডাক না পাওয়ার কথা উল্লেখ করতেও ভোলেন নি কুণাল ঘোষ।।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের