সময় কলকাতা ডেস্ক: সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। তবে সক্রিয় রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৬,৭০০। সে কারণে মারণ ভাইরাসকে নিয়ে চিন্তা কিছুতেই কমছে না চিকিৎসকদের।
মঙ্গলবারের পরিসংখ্যান বলছে, দেশে নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১,৭৯৩ জন। সোমবার গোটা দেশে করোনা সংক্রমণের গ্রাফ চিন্তা ধরিয়েছিল। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজারের বেশি। মঙ্গলবার সেই সংখ্যা কমে এসেছে ১২ হাজারের কাছে।মা কিছুটা স্বস্তি আনলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে অনেকটাই। দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,২৫,০৪৭। তথ্য বলছে, দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪,২৭,৯৭,০৯২ মানুষ। এখনও পর্যন্ত ১৯৭ কোটি ৩১ লক্ষের বেশি মানুষ টিকা পেয়েছেন।

তবে সব মিলিয়ে করোনা গ্রাফে চিন্তা থেকেই যাচ্ছে। চলতি মাসেই চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় বিশেষজ্ঞরা। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, কেরলের অবস্থা সঙ্কটজনক। এই পরিস্থিতিতে বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?