সময় কলকাতা ডেস্কঃ সোমবার রাত এগারোটা, মুম্বাইয়ের কুরলার নায়েক নগর সোসাইটির আবাসনের বাসিন্দারা কেউ গভীর ঘুমে মগ্ন ,আবার কেউ পরিবারের কাজ করছেন। আচমকাই বিকট আওয়াজ, হুড়মুড় করে ভেঙে পড়ল বহুতলের একাংশ। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গেই আশেপাশের বহুতল এবং নায়েক নগর সোসাইটি আবাসনের বাসিন্দারা বেরিয়ে আসেন রাস্তায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। ভগ্নস্তূপে নিচ থেকে বার করে নিয়ে আসা হয় ১২ জন বাসিন্দাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

ধবংসুস্তূপ সরানোর কাজে দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দারা হাত লাগিয়েছে, আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে আরো অনেকে। এদিকে মুম্বাই পুরনিগমের আধিকারিক ইকবাল চাহাল জানিয়েছেন ওই বহুতলের আবাসনের বাসিন্দাদের অনেক আগেই জানানো হয়েছিল ওই বহুতলটি যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে।
যার জন্য ওই আবাসনের একটি অংশের জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।পরে উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?