Home » “কাকুর স্বপ্ন পূরণ করব” ঝালদায় জয়ের পর প্রত্যয়ী মিঠুন

“কাকুর স্বপ্ন পূরণ করব” ঝালদায় জয়ের পর প্রত্যয়ী মিঠুন

সময় কলকাতা ডেস্কঃ শেষ পর্যন্ত পুরুলিয়ার ঝালদা পুরসভা আসনের উপনির্বাচনে জয়ী হল নিহত  তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী তথা তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু ৯৩০ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।এই ওয়ার্ডে  মোট ভোটার ১১৭৯ জন। তার মধ্যে ৭৭৮ টি ভোটে জয়ী হয়েছেন মিঠুন কান্দু।  ফল প্রকাশের পর  মিঠুন বলেন, “এই জয় আমার কাকুর জয়, আমার কাকিমার চোখের জলের জয়।”

গত মার্চে তপন কান্দুকে  গুলি করে খুন করা হয়েছিল। সেজন্য দু’নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন হয়। প্রায় ১,১০০ ভোট পড়েছিল। তাতেই ৭৭৮ ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মিঠুন। শুধু তাই নয়, ছয় গুণ ব্যবধান বাড়িয়েছেন তিনি। এই ওয়ার্ডে উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েন নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দু। প্রার্থী হিসেবে নাম প্রকাশের পরই কাকার আদর্শকে অবলম্বন করে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন মিঠুন। গত রবিবার (26.06.2022) ভোট হয়। প্রথম থেকেই ভোটের ফল নিয়ে আশাবাদী ছিলেন নিহত কাউন্সিলরের ভাইপো মিঠুন। আজ গণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় ফল।গণনার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী জগন্নাথ রজকের প্রাপ্ত ভোট ১৫২। বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস পেয়েছেন মাত্র ৩২ টি ভোট। ফল প্রকাশের পর মিঠুন বললেন, “কাকুর স্বপ্ন পূরণ করব। কমিউনিটি হল, নর্দমা, রাস্তার কাজ করব।”

পাশাপাশি অন্তর্ঘাতের অভিযোগ এনেছেন তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক। তিনি দলেরই মধ্যে ষড়যন্ত্রের অভযোগ এনেছেন। তিনি বলেন, পিছন থেকে ছুরি মারা হল। ঝালদা শহর তৃণমূল কংগ্রেসই এই কাজ করল।”

 

About Post Author