সময় কলকাতা ডেস্কঃ মহারাষ্ট্রে উদ্ভব ঠাকরের নির্বাচিত রাজ্য সরকারকে পয়সার জোরে ফেলে দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ করলেন প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু। বৃহস্পতিবার হাওড়া শহরে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এই ভাবেই কড়া ভাষায় বিজেপির সমালোচনায় করেন তিনি। তার অভিযোগ কোটি কোটি টাকা ব্যয় করে যেভাবে শিবসেনার নির্বাচিত বিধায়কদের গুয়াহাটির একটি পাঁচ তারা হোটেলে রাখা হয়েছিল এবং মহারাষ্ট্র সরকারের পতনের পরে আবার তাদেরকে মহারাষ্ট্রে নিয়ে আসা হলো তা এক কথায় ভারতবর্ষের সংবিধান ও গণতন্ত্রের উপর নজিরবিহীন আঘাত।
শুধু তাই নয় বর্ষীয়ান সিপিআইএম নেতার আরও দাবি শিবসেনার ওই বিধায়কদের কোটি কোটি টাকা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। তিনি আশা প্রকাশ করে বলেন রাজ্যের মানুষের ভোটে জিতে আসা একটি নির্বাচিত রাজ্য সরকার ফেলতে বিজেপি কত টাকা খরচ করেছে সেটা হয়ত ভবিষ্যতে কোনো একদিন জানা যাবে। বিজেপির দিকে ইঙ্গিত করে বলেন যারা এই সরকার ফেলতে সাহায্য করেছেন তাদের মধ্যে থেকেই কাউকে মুখ্যমন্ত্রী করা হতে পারে।
পাশাপাশি রাজস্থানের বর্বরোচিত হত্যাকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে তিনি দাবি করেন উদয়পুরে যেভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে তা গুজরাট দাঙ্গায় হত্যাকাণ্ডের সঙ্গে মিল আছে। যদিও এই ব্যাপারে এন আই এ তদন্ত করছে বলেই তিনি জানান। তাঁর আরো দাবি এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোন যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা উচিত কেন্দ্রীয় সরকারের। তবে কোন কোন ক্ষেত্রে পাল্টা আক্রমণ থেকেও এটি হতে পারে।
একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে শিবপুরের কাজীপাড়া থেকে সালকিয়া পিলখানা পর্যন্ত বামফ্রন্টের পক্ষ থেকে বৃহস্পতিবার মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে পা মেলান বিমান বসু, দীপক দাশগুপ্ত, সিপিআইএমের জেলা সম্পাদক দিলীপ ঘোষ এবং ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক জগন্নাথ ভট্টাচার্য সহ অন্যান্য জেলা নেতৃত্ব।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?