সময় কলকাতা ডেস্কঃ বায়োপিক নিয়ে বলিউডের উৎসাহ চিরদিনই। এবার সেই তালিকায় নতুন সংযোজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বড় পর্দায় আসতে চলেছে দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে সেলুলয়েড। চলচ্চিত্র নির্মাতা বিনোদ ভানুশালী এবং সন্দীপ সিং মঙ্গলবার ঘোষণা করেছেন, তাঁরা ভারতরত্ন বাজপেয়ীর বায়োপিক নির্মাণের কাজে হাত দিচ্ছেন।

প্রযোজক সন্দীপ সিং সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করে এই ছবির ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়ায় ছবির একটি ঝলক শেয়ার করে সন্দীপ লেখেন, ‘অটল বিহারী বাজপেয়ী ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা নেতা। তাঁর বক্তব্য শুনেই পরাজিত হত শত্রুরা। যিনি দেশকে ইতিবাচকভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রগতিশীল ভারতের মানচিত্র তৈরি করেছিলেন।’

শোনা গিয়েছে, এই ছবির নির্মাতারা ২০২৩ সালের শুরুতেই এই ছবির শ্যুটিং শুরু করবে এবং ২০২৩ এর ক্রিসমাসের সময় ছবিটিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। ছবির মুক্তি পেতে পারে অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মবার্ষিকীর সময়ে। তবে নির্মাতারা কাস্টিং নিয়ে এখনও মুখ খোলেননি।
বাজপেয়ীর ভূমিকায় কে অভিনয় করবেন তাও জানাননি তাঁরা। এনপি মেঞ্চার লেখা বই ‘আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স -এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হতে চলেছে এই ছবি। বিনোদ ভানুশালী এবং সন্দীপ সিং মিলিত ভাবে ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র