সময় কলকাতা ডেস্কঃ ভিকি কৌশলের বহু প্রতীক্ষিত ছবি ‘শামবাহাদুর’-এর শুটিং শুরু হতে চলেছে ৭ আগস্ট থেকে। পরিচালক মেঘনা গুলজার দিল্লি, কাশ্মীর, চন্ডীগড়ের পাশাপাশি শুটিং করবেন কলকাতাতেও। ডিসেম্বর মাসে শীতের কলকাতায় শুট করতে আসবেন ছবির তারকারা। বেশ কিছুদিন আগেই ভিকি নিজের আগামী ছবি ‘শামবাহাদুর’-এর কথা জানিয়েছিলেন। ছবির স্টার কাস্ট সম্পর্কেও জানিয়েছিলেন এই অভিনেতা।

দঙ্গলের পর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে সানিয়া মালহোত্রা ও ফতিমা সানা শেখকে। ফিল্ড মার্শাল সাম মানেকশরের চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। তাঁর স্ত্রী শিল্লু মানেকশর চরিত্রে অভিনয় করবেন সানিয়া মালহোত্রা ও ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ফতিমা সানা শেখ।

মেঘনা সোশ্যাল মিডিয়ায় ছবি প্রসঙ্গে লিখেছেন, ‘আমার অনেক কিছু সেলিব্রেট করার ছিল। ১৯৭১-এর যুদ্ধের এটা পঞ্চাশতম বছর। সানিয়া ও ফতিমাকে নিয়ে আমি খুবই এক্সাইটেড।’ অন্যদিকে সানিয়া লিখেছেন, ‘প্রত্যেক প্রতিষ্ঠিত পুরুষের পিছনে একজন মহিলার অবদান থাকে। এই চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের।’ ফতিমা লিখেছেন, ‘একজন মহিলা যিনি সাহস ও শক্তির অন্যতম সংজ্ঞা। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের।’


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে