সময় কলকাতা ডেস্কঃ পয়গম্বর ইস্যুতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হল দেশের শীর্ষ আদালতকে। পয়গম্বর-মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়লেন নূপুর শর্মা ।”গোটা দেশের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। দেশে যা ঘটেছে তার জন্য উনি একাই দায়ী।”-জানালো শীর্ষ আদালত।
সম্প্রতি সাসপেন্ডেড বিজেপি নেত্রীর মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছে গোটা দেশ।বিচারপতি সূর্য কান্ত বলেন, আমরা ওই ডিবেট দেখেছিলাম, কীভাবে উনি জেদ ধরেছিলেন। যেভাবে উনি সবকিছু বলেছেন এবং পরে জানিয়েছেন যে তিনি একজন আইনজীবী, তা লজ্জাজনক। গোটা দেশের কাছে ওঁর ক্ষমা চাওয়া উচিত। বিচারপতি সূর্য কান্ত আরও বলেন, উনি একটা দলের মুখপাত্র তো কী হয়েছে ! উনি ভাবছেন, ক্ষমতার ব্যাকআপ আছে ওঁর সঙ্গে, তাই দেশের কানুনকে সম্মান না জানিয়ে যে কোনও রকম মন্তব্য করতে পারেন।
উল্লেখ্য, নূপুর শর্মার এই মন্তব্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁর প্রাণ সংশয় রয়েছে এই আশঙ্কা করে সেই সব অভিযোগ একত্রিত করে দিল্লিতে স্থানান্তরিত করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। তবে নূপুর শর্মার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মাকে ভর্ৎসনা করে বলে, নূপুরের ‘বেলাগাম মন্তব্যের কারণে দেশে আগুন জ্বলেছে। আর্জি খারিজ প্রসঙ্গে শীর্ষ আদালত বলে, ‘এই পিটিশনে তাঁর ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। যেন দেশের বিচারকরা তাঁর কাছে খুবই ছোটো।’

শীর্ষ আদালতের তরফে কড়া ভাষায় এদিন বলা হয়, ‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন তা-ও দেখেছি। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’ নূপুরের প্রাণ সংশয় ইস্যুতে সুপ্রিম কোর্ট বলেছে, ‘তিনিই হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন? আজ গোটা দেশে যা চলছে, তার পিছনে দায়ী একা এই মহিলা।’


More Stories
অবিলম্বে অভিষেক গ্রেফতার হতে পারেন কোন মামলায় ? আর কী কী মামলা রয়েছে যেখানে জেলে যেতে পারেন তিনি?
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!