Home » প্লাস্টিক ব্যান উপলক্ষ্যে সচেতনতা

প্লাস্টিক ব্যান উপলক্ষ্যে সচেতনতা

সময় কলকাতা ডেস্ক :

১ জুলাই, সারা দেশে সিঙ্গল ইউস প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার সূচনা দিবস।এদিন থেকেই একবার ব্যবহার করা যায়, এমন প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে।কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে একবার ব্যবহার করা যায় এরকম তালিকা প্রকাশ করে নির্দেশনামা জারী করা হয়েছিল। ম

নিষেধের আওতায় একবার ব্যবহার হয় এরকম প্লাস্টিকের তৈরি সমস্ত জিনিস বন্ধ হয়ে যাচ্ছে । এতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক জিনিসও রয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক সেই সমস্ত পণ্যগুলির একটি তালিকা প্রকাশ করেছে, যা নিষিদ্ধ করা হচ্ছে।এই তালিকায় যা রয়েছে তার মধ্যে রয়েছে প্লাস্টিক ক্যারি ব্যাগ, ৭৫ মাইক্রনের কম পুরু পলিথিন, প্লাস্টিক কাপ,১০০ মাইক্রনের কম পুরু পিভিসি ব্যানার সহ ১৯টি বিভাগ। নিষেধাজ্ঞা অমান্য করলে কারাবাস বা অর্থদণ্ড হবে জানিয়ে রেখেছে পরিবেশ মন্ত্রক।

সেই সরকারি নির্দেশিকা জুলাই মাসের প্রথম দিন থেকে কার্যকর তাই এদিন বারাসাত পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডে পৌর মাতা চৈতালি ভট্টাচার্য বারাসাত অশ্বিনী পল্লী বাজার সংলগ্ন এলাকায় রাস্তায় নেমে মানুষকে বিষয়টি সচেতন করেন।  পাশাপাশি যারা বাজার করতে এসেছিলেন তাদেরকেও ব্যাগ তুলে দেন পুরমাতা চৈতালি ভট্টাচার্য।

 

About Post Author