সময় কলকাতা ডেস্ক : পরিবেশ রক্ষায় সারা দেশে সিঙ্গল ইউস প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার দিন শুরু ।জুলাই মাস থেকেই একবার ব্যবহার করা যায়, এমন প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে।কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে একবার ব্যবহার করা যায় এরকম তালিকা প্রকাশ করে নির্দেশনামা জারী করা হয়েছিল। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এপিএ সেকশন ১৫,১৯৮৬ প্রযোজ্য হবে যে ধারা অনুযায়ী অর্থদন্ড বা কারাবাস যেখানে সর্বোচ্চ ৫ থেকে ৭ বছরের জেল বা একলাখ টাকা জরিমানার কথা বলা হয়েছে।অর্থদণ্ডের পরিমান ৫০০ টাকা বা ১০০০ টাকা ও হতে পারে অপরাধের গুরুত্ব অনুযায়ী যা ধার্য হবে তবে এই দণ্ড আরও বাড়তে পারে।
উল্লেখ্য,নিষেধের আওতায় একবার ব্যবহার হয় এরকম প্লাস্টিকের তৈরি সমস্ত জিনিস বন্ধ হয়ে যাচ্ছে । এতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক জিনিসও রয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক সেই সমস্ত পণ্যগুলির একটি তালিকা প্রকাশ করেছে, যা নিষিদ্ধ করা হচ্ছে।এই তালিকায় যা রয়েছে তার মধ্যে রয়েছে প্লাস্টিক ক্যারি ব্যাগ, ৭৫ মাইক্রনের কম পুরু পলিথিন, প্লাস্টিক কাপ,প্লাস্টিকের চশমা, থার্মোকল,১০০ মাইক্রনের কম পুরু পিভিসি ব্যানার সহ ১৯টি বিভাগ।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক