সময় কলকাতা ডেস্কঃ এ যেন উলটপুরান। তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগ দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু’নম্বর ব্লকের বিষ্ণুপুর বুথে। দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করেন শতাধিক। শুক্রবার বিকেলে দাসপুর দু’নম্বর ব্লকের বিষ্ণুপুর বুথে রাজারমোড়ে সিপিআইএমের একটি সভা ছিল,সেই সভার পরেই বাম নেতৃত্ব ঘোষণা করে সিপিআইএমে তৃণমূলের বুথ সভাপতি সহ একাধিক তৃণমূল কর্মীরা যোগদান করছেন৷ তারপরেই পরপর কয়েকজন স্থানীয় তৃণমূলের নেতাকর্মী বামেদের লালপাতাকা হাতে যোগ দিলেন সিপিআইএমে ৷ বামেদের দাবি- তৃণমূলের দুর্নীতির সাথে আপোশ করতে না পেরে এই যোগদান ৷ এবার মানুষ দুর্নীতির বিরুদ্ধে বামেদের পাশে দাঁড়াবেন ৷

সভামঞ্চে তৃণমূলের বুথ সভাপতি সেখ শোভান আলি মাইক হাতে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় তৃণমূলের পদাধিকারে থাকা নেতৃত্বদের বিরুদ্ধে। যদিও এই যোগদানের পর শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা, স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেখ কৌশর আলির দাবি, ‘ওরা তৃণমূলের কর্মী ছিল কিন্তু ওরা তৃণমূলের কোন দায়িত্বপ্রাপ্ত কর্মী নয়। এতে দলের কোনো ক্ষতি হবে না৷’


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়