সময় কলকাতা ডেস্ক : রাত সাড়ে তিনটের সময় গুলির শব্দ। ঘুম ভেঙে যায় পাড়া-পড়শীর । গুলির শব্দ জনৈক ভোলা দাসের বাড়ির দিক থেকে হওয়ায় সেদিকেই ছুটে যায় প্রতিবেশীরা। ভোলা দাসের বাড়ির দৃশ্য দেখে তারা চমকে ওঠে। নিজের ঘরে নিস্পন্দ হয়ে পায়েতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৩৭ বছরের ভোলা দাস ।লোমহর্ষক ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর মিলন সংঘ এলাকার ।

অতঃপর ভোলা দাসের শরীরে যে প্রাণ নেই অনুমান করেই নরেন্দ্রপুর থানার সঙ্গে যোগাযোগ করা হয় । নরেন্দ্রপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। উদ্ধার হয় ঘটনাস্থলে পড়ে থাকা একটি রিভলবার। পুলিশ বাজেয়াপ্ত করে আগ্নেয়াস্ত্রটি । ঘরটিকে সিল করে দেওয়া হয় । ভোলা দাস ছিল সক্রিয় বামপন্থী। কি কারণে তার মৃত্যু হয়েছে না জানা যায় নি । খুন নাকি আত্মহত্যা তার জট ছাড়াতে ব্যস্ত নরেন্দ্রপুর থানার পুলিশ।।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের