সময় কলকাতা ডেস্কঃ ডিউটিরত অবস্থায় দুর্ঘটনার কবলে মেখলিগঞ্জের জামালদহ পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ আধিকারিক মোস্তফা হোসেন সহ একজন সিভিক ভলেন্টিয়ার। জামালদহ গ্রাম পঞ্চায়েতের দপ্তরের সামনে রাজ্য সড়কের পাশে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিকের নাম মোস্তফা হোসেন।

স্থানীয় সূত্রে খবর, জামালদহ ফাঁড়ি থেকে হাসপাতালের দিকে যাওয়ার পথে উলটো দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পুলিশ আধিকারিকের বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তিনি ছিটকে পড়ে যান। গুরুতর জখম হন বাইকে থাকা পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সিভিক ভলান্টিয়ারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে ওই পুলিশ আধিকারিককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম