সময় কলকাতা ডেস্কঃ শনিবারের পর ফের ভাটপাড়ায় গুলি করে খুন। এবার বন্ধুর হাতে খুন হল আর এক বন্ধু। ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর রেল গেট সংলগ্ন শান্তিনিবাস পল্লী এলাকায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন ১৮ বছর বয়সী রোহিত দাস।

জানা গিয়েছে, টিটাগর জুট মিলের কর্মী রোহিত কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ির সামনে গুলিবিদ্ধ হন ওই যুবক । রক্তাক্ত অবস্থায় তাকে ভাটপাড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর আগে রোহিত জানায় তার বন্ধু করন যাদব তাকে গুলি করেছে। তবে কি কারণে গুলি করে খুন তার সঠিক কারণ জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রোহিতের দেহ।
উল্লেখ্য, শনিবার ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের বাকড় মহল্লায় গুলি করে সালাউদ্দিন আনসারি নামে এক যুবককে খুন করে দুষ্কৃতীরা। তিনি পেশায় ছিলেন ইমারত ব্যবসায়ী। এই ঘটনায় তুমুল উত্তেজনা এলাকায়। তারপর ফের গুলি করে খুনের ঘটনা জগদ্দলে।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র