সময় কলকাতা ডেস্ক: ৪৮ ঘন্টার লাগাতার চিরুনী তল্লাশির পর অবশেষে মাটির স্তূপ থেকে উদ্ধার হল মণিপুরে ধসে নিখোঁজ বসিরহাটের সেনা জওয়ানের দেহ। বৃহস্পতিবার ভোররাতে মণিপুরের নেনো জেলায় টুপুল রেল ইয়ার্ডে রেললাইন পাতার কাজের সময় সেখানকার নিরাপত্তার কাজে কর্মরত ছিলেন।
বসিরহাটের মাটিয়া থানার ঘোড়ারাস কুলীন গ্রাম পঞ্চায়েতের ঘোড়ারাস উত্তরপাড়ার বাসিন্দা শেখ মহিউদ্দিন। সেই সময় অতিরিক্ত বৃষ্টির জেরে বিধ্বংসী ধসে নিখোঁজ হয়ে যান তিনি। তারপর থেকে তার খোঁজে তল্লাশি শুরু করেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, আসাম রাইফেল্স ও টেরিটোরিয়াল আর্মি। প্রায় ৪৮ ঘন্টারও বেশি লাগাতার তল্লাশি চালানোর পরে অবশেষে মাটির স্তূপের নিচে থেকে টেরিটোরিয়াল আর্মির ১০৭ ব্যাটালিয়নের সেনা জওয়ান শেখ মহিউদ্দিনের সহ মোট তিন সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার করলো উদ্ধারকারী দল।
এই খবর জানার পরেই শোকের ছায়া নেমে আসে ঘোড়ারাস উত্তরপাড়ার শেখ মহিউদ্দিনের পরিবারে। পরিবার সূত্রে খবর, দেহটি ইতিমধ্যে ভারতীয় সেনা তাদের নিজেদের হেফাজতে রেখেছে। সেনা হাসপাতালে তার ময়নাতদন্ত করার পর রবিবার আকাশপথে তাকে আনা হবে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে তার বাড়িতে। মৃত সেনা জাওয়ানের স্ত্রী রিমানা ইয়াসমিনের দাবি, দেড় বছরের একটি পুত্র সন্তান রেখে তার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাই তাদের পাশে যেন রাজ্য ও কেন্দ্র সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর