Home » ধসে বিপর্যস্ত মণিপুর

ধসে বিপর্যস্ত মণিপুর

সময় কলকাতা ডেস্কঃ  আচমকা ধসে বিপর্যস্ত মণিপুর। ধসের কবলে ১০৭ টেরিটোরিয়াল আর্মির একটি ক্যাম্প। যার ফলে অন্তত ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া শ্রমিক, স্থানীয় বাসিন্দা সহ সেনা আধিকারিক মিলিয়ে প্রায় ৫০ জন নিখোঁজ। বুধবার রাতে ঘটনাটি ঘটে মণিপুরের নোনি জেলার টুপুল রেলওয়ে কনস্ট্রাকশন ক্যাম্পের কাছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে ১৫ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান এবং বাকি একজন টুপুল রেলের কর্মী। ইম্ফল-জিরিবাম রেলওয়ে প্রজেক্টের কাজ চলছিল বলেই নিরাপত্তার জন্য সেখানে মোতায়েন ছিলেন জওয়ানরা। রাতেই উদ্ধার করা হয় ৬টি দেহ। কাদামাটির নীচে এখনও প্রায় ৫০ জন আটকে থাকতে পারে বলেই অনুমান উদ্ধারকারী দলের।

জানা গিয়েছে নিখোঁজ ৫০ জনের মধ্যে পাঁচজন সাধারণ নাগরিক। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এর মধ্যে ঘোরারস উত্তরপাড়ার শেখ মহিউদ্দিনের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দুশ্চিন্তা আতঙ্কে দিন কাটাচ্ছে মহিউদ্দিনের পরিবার। তার স্ত্রী রিমানা ইয়াসমিন তার দেড় বছরে একটি পুত্র সন্তান রয়েছে। নিখোঁজ মহিউদ্দিনের শেখের আরেক ভাই, শেখ মিরাজ উদ্দিন একই রেজিমেন্টের সেনা জওয়ান তিনি এখন ছুটিতে বাড়িতে রয়েছেন। দুশ্চিন্তায় গোটা পরিবার।

সুত্রের খবর, উদ্ধারকাজ চলাকালীন নতুন করে ধস হয়। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, আবহাওয়াও খারাপ হওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া ঠিক হলে ফের উদ্ধারকাজ শুরু হবে। ঘটনাস্থলে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার।

 

About Post Author