সময় কলকাতা ডেস্কঃ শিক্ষায় নৈরাজ্য অনেক রাজ্যেই চলছে, কেন্দ্রীয় সরকার প্রাথমিক স্কুলে শিক্ষার মান বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছেন, কিন্তু উত্তরপ্রদেশের আলিগড়ে দেখা গেল অন্য চিত্র।
কেন্দ্রীয় সরকার চালু করেছে বেটি বাঁচাও বেটি পড়াও, পাশাপাশি চালু হয়েছে সর্বশিক্ষা মিশন তা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত শিক্ষার অবনমন নিয়ে একাধিক চিত্র উঠে আসে। এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আলিগড়ের বিজয়নগর থানা এলাকার গোকুলনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার দৈনদশার চিত্র উঠে এল। এই বিদ্যালয়ে পড়াশুনা করে প্রায় ৭০০ ছাত্রছাত্রী। অথচ শিক্ষক শিক্ষিকাদের দেখা মেলাই ভার। শিক্ষক শিক্ষিকারা নিজেদের মর্জি মত বিদ্যালয়ে আসেন, নেই কোন সময়ের বালাই। ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি তরফ থেকে যে খাবার নির্ধারিত করা আছে তারও মান প্রতিনিয়ত নিম্ন থেকে নিম্নতর হওয়ার ফলে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের ক্ষোভ ছিল ক্রমবর্ধমান । সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল আচমকাই। বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ছাত্রছাত্রী এবং অভিভাবকরা।

বিদ্যালয়ে পড়াশোনার বদলে শিক্ষকরা নিজেদের মধ্যে মারামারি করেই দিন কাটিয়ে দিতেন। একে বিদ্যালয় আসেন দেরি করে, তার ওপর সারাদিন নিজেদের ভিতরেই ঝামেলা ,ফলে বিদ্যালয়ে পঠন-পাঠন একপ্রকার শিকেয় উঠেছে। সে কথা স্বীকার করেছেন শিক্ষকরাও। কেন্দ্রীয় সরকার মডেল হিসেবে যে রাজ্যকে সামনে নিয়ে আসে বারবার সে রাজ্য হল উত্তরপ্রদেশ। সেই উত্তরপ্রদেশে প্রাথমিক বিদ্যালয়ের এই হাল নিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ