Home » চুরির অভিযোগ! শিকল দিয়ে বাঁধা হল ২ শিশুকে

চুরির অভিযোগ! শিকল দিয়ে বাঁধা হল ২ শিশুকে

সময় কলকাতা ডেস্কঃ এ কেমন শাসন, এ কেমন শাস্তি! চুরির অভিযোগে শিকল দিয়ে বেঁধে রাখা হল দুই শিশুকে। বারবার বলা সত্ত্বেও ছাড়া হল না শিশুদুটিকে । উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ার ঢাকুরিয়া এলাকার ঘটনা। শেষে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় দুই শিশুকে।

অভিযোগ, চোর সন্দেহের বশে দুই শিশুকে কয়েক ঘণ্টা লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন এক মহিলা। ওই মহিলার অভিযোগ, তারা নাকি তার বাড়ি থেকে লোহার রড চুরি করেছে। প্রতিবেশীরা বহুবার বলা সত্ত্বেও নাছোড়বান্দা মহিলা। কিছুতেই রেহাই দিলেন না শিশু দুটিকে। জানা গিয়েছে, শনিবার দুপুরে মৌসুমী দাস নামে এক মহিলার বাড়ির সামনে দু’টি শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখতে দেখেন প্রতিবেশীরা। বারবার অনুরোধ করলেও শিশু দু’টিকে ছাড়েননি তিনি। মৌসুমী দাসের দাবি, শিশু দুটি নাকি বাড়ি থেকে লোহার রড চুরি করেছে। দীর্ঘক্ষণ শিশুদুটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও কথা শোনেনি মৌসুমী দাস। শেষে গাইঘাটা থানার পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পাশাপাশি, বাচ্চা দুটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনার নিন্দা জানিয়েছেন প্রত্যেকেই। মহিলার এই পাশবিক ব্যবহারে স্তম্ভিত স্থানীয়রা।

About Post Author