সময় কলকাতা ডেস্ক: অবশেষে উত্তর ২৪ পরগনার বনগাঁর বাড়িতে ফিরল সন্তু বন্দ্যোপাধ্যায়ের দেহ। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকস্তব্ধ গোটা এলাকা। শেষবারের মতো সন্তুকে দেখতে ভিড় জমায় বন্ধুবান্ধব থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা। তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। উল্লেখ্য, মনিপুরের টুপুলে ধ্বস নেমে মৃত্যু হয় ভারতীয় সেনার জওয়ান সন্তু বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজনের। এদিন ৭/১১ গোর্খা রাইফেলসের ২ জুনিয়র কমিশন অফিসার এবং ৩০ জন জওয়ান উপস্থিত ছিলেন গার্ড অফ অনারের সম্মান প্রদান করতে।
অন্যদিকে, শেখ মহিউদ্দিন কফিনবন্দী দেহ ফিরল বাড়িতে। সেখানেও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিল গোটা গ্রাম। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোড়ারাস উত্তরপাড়ার বাসিন্দা তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে মণিপুরের নেনো জেলায় টুপুল রেল ইয়ার্ডে রেললাইন পাতার কাজের সময় সেখানকার নিরাপত্তার কাজে কর্মরত ছিলেন বসিরহাটের মাটিয়া থানার অন্তর্গত উত্তরপাড়ার বাসিন্দা শেখ মহিউদ্দিন। সেই সময় অতিরিক্ত বৃষ্টির জেরে বিধ্বংসী ধসে নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ৪৮ ঘন্টারও বেশি লাগাতার তল্লাশি চালানোর পরে অবশেষে মাটির স্তূপের নিচে থেকে টেরিটোরিয়াল আর্মির ১০৭ ব্যাটালিয়নের সেনা জওয়ান শেখ মহিউদ্দিনের সহ মোট তিন সেনা জওয়ানের নিথর দেহ।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান