সময় কলকাতা ডেস্কঃ ‘বেলাশুরু’ ছবির স্ক্রিনিংয়ে থাকতে পারবেন না ছবির অন্যতম পরিচালক নন্দিতা রায়। দিন কয়েক আগে বাথরুমে পা পিছলে বিপদ ঘটে। তারপর ডাক্তারের পরামর্শে এক্স-রে করতে হয়। মেরুদণ্ডের হাড়েও হালকা চিড় ধরেছে বলে খবর। এছাড়া ডান হাতের কব্জি ভেঙে গিয়েছে নন্দিতার। কব্জির হাড় জুড়তে অস্ত্রোপচার করতে হয়েছে। হাড় জুড়ে প্লাস্টার করা হয়েছে। একদিন হাসপাতালে কাটিয়ে ফিরে আসেন বাড়িতে। এখনও কোমরে ভালই ব্যথা। তবে ওষুধ এবং নিয়মিত ফিজিওথেরাপি চলছে বলেই জানান পরিচালক।
নন্দিতা জানান, ২৪ জুলাই হাতের প্লাস্টার কাটা হবে। টানা দু’সপ্তাহ চলবে ফিজিওথেরাপি। ততদিনে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠবেন বলেই মনে করছেন। আপাতত সব কাজই বাঁ হাতে সারছেন। আপাতত হাতে প্লাস্টার নিয়ে সম্পূর্ণ বিশ্রামে তিনি।

সদ্য মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বেলাশুরু’। দুই প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। শোনা গিয়েছে, সেই ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের জন্য নন্দিতা রায়ের আহমেদাবাদ যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই বিপত্তি ঘটে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র