Home » ‘আমার এক্স এখন সবার এক্স’: সারা আলি খান

‘আমার এক্স এখন সবার এক্স’: সারা আলি খান

সময় কলকাতা ডেস্কঃ গরম কফির স্বাদ নিতে এবার তৈরি বলিউড তারকারাও। হাসি, মজা, নাচ,গান আর অনেকটা স্পাইসনেসে ভরা সিজন নিয়ে আসছে ‘কফি উইথ করণ’। এবারের সিজন যে আরও মজাদার হতে চলেছে, তারই কিছু ঝলক সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলারেই দেখতে পাওয়া যাবে।

এবারের সিজনে ‘কফি উইথ করণ’ শো-এ অতিথিদের তালিকায় থাকছেন রণবীর সিং, আলিয়া ভাট, সারা আলি খান, জাহ্নবী কাপুর, অক্ষয় কুমার, কিয়ারা আডবানি, সামান্থা, অনিল কাপুর, বরুণ ধাওয়ান, বিজয় দেবেরেকোন্ডা, টাইগার শ্রফ, অনন্যা পান্ডে, শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন। ট্রেলারের প্রথমেই নজর কেড়েছেন রণবীর সিং। নিজের সেক্স প্লেলিস্টের কথা ফলাও করে বলতে দেখা গেল তাঁকে। অন্যদিকে এক্সকে কটাক্ষ করতে ছাড়লেন না সারা আলি খান। তিনি বলেন, ‘আমার এক্স এখন সবার এক্স’। এদিকে,নাগার সঙ্গে বিয়ে ভাঙার জন্য করণকেই দায়ী করে বসলেন সামান্থা। কারণ, পরিচালকই নাকি ‘কভি খুশি কভি গম’ ছবিতে দেখিয়ে দিয়েছেন জীবন কেমন হওয়া উচিত। এছাড়া,নাচ-গান তো থাকছেই। একইসঙ্গে অনিল, অক্ষয় কাপুর, বরুণ ধওয়ানের জমিয়ে নাচের মুহূর্ত, সেইসঙ্গে সারা-জাহ্নবীর হাসি ঠাট্টা। সবমিলিয়ে শো শুরুর আগেই কফি উইথ করণ-এর সিজন ৭-এর ট্রেলার সাড়া ফেলে দিয়েছে চারিদিকে।

 

৭ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে কফি উইথ করণ-এর সিজন ৭। এই প্রথমবার করণের চ্যাট শো শুধু দেখা যাবে ওটিটি-তে। তবে টিভিতে দেখা যাবে না বলেই জানা গিয়েছে। করণ জোহরের এই চ্যাট শো বরাবরই নানা বিতর্কের জন্ম দেয়।

About Post Author