Home » স্ত্রীকে খুন! গণপিটুনিতে মৃত্যু স্বামীর 

স্ত্রীকে খুন! গণপিটুনিতে মৃত্যু স্বামীর 

সময় কলকাতা ডেস্কঃ স্বামী -স্ত্রীর মধ্যে সালিশি সভায় বিচ্ছিন্ন হয়েছিলেন সামু মূর্মু ও সোনামনি সরেন। সেই বিচ্ছেদের পরও দুজনের মধ্য আড়ালে সম্পর্ক বজায় রেখেছিলেন তাঁরা। রাতে সোনামনির ঘরে এসে থাকতেন সামু। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্পর্কের টানাপোড়েন তীব্র হলে কোদালের কোপে স্ত্রী সোনামনিকে হত্যা করে স্বামী সামু মুর্মূ। এই  হত্যা মেনে নিতে পারেননি গ্রামবাসীরা। তারা ঘাতক স্বামীকে ধরে ফেলেন । সাধারণ গ্রামবাসীর তীব্র ক্ষোভের মুখে গণপিটুনির শিকার হন সামু মূর্মূ। ঘটনা মুরাই থানার অন্তর্গত চন্দ্রপাড়া গ্রামের।

পরবর্তীতে তাঁকে মুরারাই থানার পুলিশ উদ্ধার করে মুরারাই গ্রামীন হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে সামু মুর্মুকে পাঠানো হয় রামপুরহাট হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।জানা গিয়েছে, গণপিটুনিতে যুক্ত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের সোমবার রামপুরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ।

About Post Author