সময় কলকাতা ডেস্কঃ বিরিয়ানি প্রেমী মানুষদের কাছে সুখবর। বিরিয়ানি ভালবাসেনা এরকম মানুষ আছে নাকি? নাহ এরকম মানুষ মেলা কিন্তু খুবই দুষ্কর। আর সেই বিরিয়ানি যদি ফ্রী তে পাওয়া যায় তাহলে তো বলার কিছুই থাকেনা। হ্যাঁ আজ বিরিয়ানি দিবস উপলক্ষে ফ্রীতে বিরিয়ানি দিচ্ছে জলপাইগুড়ির এক ব্যক্তি।

সোমবার বিরিয়ানি দিবস উপলক্ষে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সম্পূর্ণ বিনামূল্যে বিরিয়ানি তৈরি করে হোম ডেলিভারি দিচ্ছেন এক ব্যক্তি। জানা গেছে, একফোনেই বিরিয়ানি পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ি বাড়িতে। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। তার এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে শহরের অনেকেই। আর এ এরকম হাতে তৈরি করা একদম উচ্চমানের বিরিয়ানি তৈরি করে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ায় খুশি বিরিয়ানি প্রেমীরা।

পাশাপাশি এদিন বিরিয়ানি দিবস উপলক্ষে দেখা গেলো জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিরিয়ানি দোকানগুলোতেও হায়দ্রাবাদি দম বিরিয়ানি সহ বিভিন্ন দোকানে বিরিয়ানির হাড়ি সাজিয়ে বসেছে বিক্রেতারা।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের