Home » ধান রুঁইলেন সাংসদ মানেকা গান্ধী

ধান রুঁইলেন সাংসদ মানেকা গান্ধী

সময় কলকাতা ডেস্ক:  ২০২৪ এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজনীতির ময়দানে নেমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে নিজের কেন্দ্র উত্তরপ্রদেশের সুলতানপুরে চাষীদের মাঝে নেমে ধান রুইলেন সুলতানপুরের সাংসদ মানেকা গান্ধী। এদিন চাষের জমিতে নেমে চাষীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ধান রুইলেন মানেকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধান রোয়ার মাধ্যমে নিজের লোকসভা কেন্দ্রের জমি শক্ত করার জন্যই এখনই কোমর বেঁধে নেমে পড়েছেন মানেকা গান্ধী।

উল্লেখ্য, মানেকা গান্ধী ১৯৮৪ সালে রাজীব গান্ধীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে হেরেছিলেন পিলভিট কেন্দ্র থেকে। ১৯৮৯ সালে তিনি পিলভিট কেন্দ্র থেকে জয়লাভ করেন জনতা দল প্রার্থী হিসেবে। ১৯৯১ সালে পিলভিট কেন্দ্রে পরাজিত হন মানেকা গান্ধী। ১৯৯৬ সালে আবার এই পিটভিট কেন্দ্র থেকেই তিনি জয়ী হন জনতা দল প্রার্থী হিসেবে। ১৯৯৮ সালে তিনি আবার নির্দল প্রার্থী হিসেবে এই পিলভিট কেন্দ্রেই প্রার্থী হন এবং জয়ী হন। ১৯৯৯ সালে নির্দল প্রার্থী হিসেবে পিলভিট কেন্দ্র থেকে জয়ী হন। ২০০৪ থেকে লাগাতার তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে পিলভিট কেন্দ্র থেকে জয়ী হন কিন্তু ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত পিলভিট কেন্দ্রের প্রার্থী থাকলেও ২০১৯ এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা দল তাকে প্রার্থী করেন সুলতানপুর কেন্দ্রে। বর্তমানে তিনি সুলতানপুরের সাংসদ। ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই সুলতানপুরের মাটিতে জনসংযোগে ঝাঁপিয়ে পড়েছেন মানেকা গান্ধী।

About Post Author