সময় কলকাতা ডেস্কঃ এবার মহানগরীতে সার্কাস দেখাবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গী হিসেবে থাকবেন লিলি চক্রবর্তী। তবে শীতে নয়, ভরা বর্ষাতেই সার্কাস দেখানোর প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। কেননা ৮ জুলাই বড়পর্দায় মুক্তি পাচ্ছে রাজেশ দত্ত ও ইপ্সিতা রায়ের ‘সার্কাসের ঘোড়া’।
সিনেমার মধ্যে দেখা যাবে গোটা একটা সার্কাসকে। ছবিতে পরাণ-লিলি ছাড়াও দেখা যাবে ইন্দ্রাণী হালদার,সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, দেবাশিস ঘোষ,সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত সহ অন্যান্যদের। সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে গৌরব-দেবলীনাকে। ছবিটি প্রযোজনা করেছেন দেবাশীষ ঘোষ ।
জানা গিয়েছে, ছবির গল্প প্রাক্তন সেনা অফিসার মানিকবাবু আর তাঁর স্ত্রীকে ঘিরে। তাঁরা কলকাতায় থাকেন। স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। ছবিতে মানিকবাবুর চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। মানিকবাবুর এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু, সেই ছেলে অনেক দূরে থাকে। মানিকবাবুর জীবন জুড়ে শুধু শূন্যতা। আর সেই শূন্যতা পূরণ করতেই মানিকবাবুর জীবনে আসে এক নতুন চরিত্র,তাতাই। সম্পর্ক, পরিবার ও মানসিক টানাপোড়েনেরই গল্প বলবে এই ছবি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র