সময় কলকাতা ডেস্কঃ অ্যাসিড পোকার আক্রমণে আতঙ্কিত জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি গ্রাম। এবার অ্যাসিড পোকা(নাইরোবি ফ্লাই)নামের এক মারণ পোকা থাবা বসালো জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার ৭ নং ওয়ার্ডের সিনেমাহল পাড়ায়। অর্ঘ রায় নামে এক যুবকের দেহে মিলল অ্যাসিড পোকা আক্রমণের সমস্ত লক্ষণ। এতদিনে সিকিম এবং উত্তরবঙ্গসহ বহু এলাকায় এই পোকার আক্রমণের ঘটনার কথা জানা গেছে। কিন্তু এই প্রথম সামনে আসল জলপাইগুড়ি জেলায় অ্যাসিড পোকা আক্রমণের বিষয়। বিরল পোকার আক্রমণের কথা ছড়িয়ে পরার পর থেকেই রীতিমতো আতঙ্কে রয়েছে গোটা শহরবাসী।

ধূপগুড়ি পুরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা অর্ঘ্য রায়ের ঘাড়ে এবং চোখের নিচে ঘা এবং ছোট ছোট গোটা লক্ষ্য করা গিয়েছে। যাকে ঘিরে অ্যাসিড পোকার আক্রমণের আতঙ্ক ছড়িয়েছে সমস্ত এলাকায়। এই ঘটনায় অর্ঘ্যর বাবা নেপাল রায় জানান, “গতকাল রাতে টিভিতে দেখেছিলাম যে অ্যাসিড পোকার আক্রমণে বেশ কয়েকজন অসুস্থ হয়েছে এবং সেই পোকার আক্রমণে যে ধরনের লক্ষণগুলো দেখা যায়, ঠিক একই রকম লক্ষণ আমার ছেলের ঘাড় এবং চোখের নিচে আমরা লক্ষ করেছি। ফলে আর সময় নষ্ট না করে তড়িঘড়ি তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে এ বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত ভাবে কিছু জানা যাইনি।”

ঘটনায় অর্ঘ্য রায়ের পরিবারের সদস্যরা অত্যন্ত আতঙ্কিত। এত দ্রুত অ্যাসিড পোকার আক্রমণ বাড়ায় উদ্বেগে রয়েছেন গোটা জলপাইগুড়ি জেলার মানুষ।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম