Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৭ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৮৮ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৫৫০ – প্রথম চকোলেট বাজারে আসে।

১৬০৭ – ‘গড সেভ দ্য কিং’ গানটি প্রথম গীত হয়।

১৭৬৩ – বাংলার নবাব হিসেবে মীরজাফর পুনরায় ক্ষমতা লাভ করেন।

১৮৯৬ – বোম্বাইয়ে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয়।

১৯২৭ – বিবিসি প্রথম গ্রামোফোন রেকর্ডের অনুষ্ঠান সম্প্রচার করে।

১৯৪৮ – বিশেষ আইন বলে স্বাধীন ভারতে প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প ‘দামোদর ভ্যালি কর্পোরেশন’ স্থাপিত হয়।

১৯৮২ – কলকাতার আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর ইংরেজী দৈনিক দ্য টেলিগ্রাফ প্রকাশিত হয়।

২০০৪ – ১২২ বছর পর শুক্র গ্রহের ট্রানজিট বাংলাদেশের আকাশে পরিষ্কার দেখা যায়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮৮ – বাঙালি কবি ও সাহিত্যিক নরেন্দ্র দেব আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০৫- প্রবোধকুমার সান্যাল, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও পরিব্রাজক-এর জন্মদিন আজ।

১৯১৪ – ভারতীয় সুরকার ও সঙ্গীত পরিচালক অনিল বিশ্বাস এদিন জন্মান।

১৯২০ – প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন দিকপাল ঐতিহাসিক দিলীপকুমার বিশ্বাস-এর জন্মদিন ।

১৯৮১ – ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আজকের দিনে জন্মগ্রহণ করেন ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৩১ – ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী দীনেশ গুপ্ত আজকের দিনে প্রয়াত হন।

১৯৯০ -ভারতের মিজো ন্যাশনাল ফ্রন্টের শীর্ষ নেতা লালডেঙ্গা-র প্রয়াণ দিবস আজ।

২০২১ -বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার এদিন প্রয়াত হন।

About Post Author