Home » করোনার চোখরাঙানি কমছে না, বাড়ছে সংক্রমণ

করোনার চোখরাঙানি কমছে না, বাড়ছে সংক্রমণ

সময় কলকাতা ডেস্ক : খুব শ্লথগতিতে হলেও রাজ্যে করোনার বাড়বৃদ্ধি হয়েই চলেছে। চিকিৎসকরা মানুষকে বরাভয় দিচ্ছেন। মাস্ক আর স্যানিটাইজারে করোনার মোকাবিলা করা সম্ভব। তবুও এরমধ্যেই ধীরে ধীরে বঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

শনিবারের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী,একদিনে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেড়েছে । খালি শনিবার আক্রান্ত হয়েছেন ২৯৬৮। শুক্রবার সারাদিনে ২৯৫০ জন  আক্রান্ত হয়েছিলেন। তবে উল্লেখযোগ্য যে করোনা পজিটিভিটি রেট ১৬ শতাংশের নিচে নেমেছে।১৮৯২২ টি নমুনা পরীক্ষা হয়েছে। শুক্রবারের তুলনায় নমুনা পরীক্ষা বেশি হওয়ায় সারাদিনে আক্রান্তের সংখ্যা ভয় ধরানোর মত না হলেও সার্বিকভাবে ভয় থাকছেই। উল্লেখ্য,এখন টেস্ট করানোর চেয়ে টিকাকরণ বেশি হচ্ছে।শনিবার রাজ্যে ১,৪৬,৬৬১ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এখনও জেলাওয়াড়ি হিসেবে আক্রান্তের সংখ্যা বেশি উত্তর চব্বিশ পরগনায়। শুক্রবারের মত শনিবারও আক্রান্ত হওয়ার সংখ্যায় শীর্ষস্থান বজায় রেখেছে উত্তর চব্বিশ পরগনা।নতুন করে ৭৪৩ জন আক্রান্ত হয়েছেন এই জেলায়। আক্রান্তের সংখ্যায় কলকাতা ঠিক উত্তর চব্বিশ পরগনার গায়ে গায়ে ছিল শনিবার। এখানে নতুন করে ৭৪২ জন আক্রান্ত হন।সারারাজ্যে শনিবারের সবচেয়ে উদ্বেগজনক দিক হল তিনজনের কোভিডের কারণে মৃত্যু। মৃত্যুহার ১.০৪ শতাংশ থাকলেও উল্লেখ্য এবারের করোনা ঢেউ প্রমাণ করছে ঝাঁজ কমেছে করোনার। চোখরাঙানি যদিও কমে নি। গুরুতর সংক্রমণ যাদের হচ্ছে তাঁদের দ্রুত অবস্থার অবনতি হচ্ছে। করোনা তৃতীয় ঢেউয়ের ওমিক্রনের থাবার চেয়ে এবারের ভ্যারিয়েন্ট বা সাব ভ্যারিয়েন্টের বিশেষত্ব ভাবনায় রেখেছে চিকিৎসক মহলকে।।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

 

About Post Author