সময় কলকাতা ডেস্ক: বাড়ছে করোনার প্রকোপ। তাই শ্রাবণী মেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আগামী ১৩ জুলাই গুরু পূর্ণিমা থেকে শুরু হচ্ছে শ্রাবনী মেলা। চলবে ১৭ ই আগস্ট পর্যন্ত। পরপর গত দুবছর করোনার প্রকোপে বন্ধ ছিল শ্রাবণী মেলা। তবে এবছরও যেভাবে দিন দিন করোনার প্রকোপ বাড়ছে তাতে করে মেলা হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। যদিও মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে সরকারি ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা মেনে চলবে মন্দির কর্তৃপক্ষ।
অন্যদিকে জেলা প্রশাসনের তরফ থেকে মন্দির সুরক্ষা ও তীর্থ যাত্রীদের সুরক্ষা বজায় রাখতে ইতিমধ্যেই একাধিকবার প্রশাসনিক বৈঠক সেরেছেন। দফায় দফায় মন্দির পরিদর্শন থেকে রাস্তার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করতে উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। বৈদ্যবটি তারকেশ্বর রোডে বাড়তি নিরাপত্তা নেওয়ার জন্য জেলা প্রশাসন রাস্তা পরিদর্শন করেছেন। মন্দিরের পাশাপাশি গঙ্গার ঘাটগুলিতে বিশেষ করে নিমাইতীর্থ ঘাটে সর্তকতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শ্রাবণী মেলা উপলক্ষে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তারকেশ্বর মন্দিরে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী