Home » উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ

উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ

সময় কলকাতা ডেস্ক:  করোনা সংক্রমণের হার যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে তাতে চতুর্থ ঢেউ অবশ্যম্ভাবী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট। যা  বিশেষজ্ঞদের। কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলার অবস্থা ভালো নয়। পরিস্থিতি দেখে ফের নড়েচড়ে বসেছে কেন্দ্র। উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন।  পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৩৩৫ জন। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে ।

পরিসংখ্যান বলছে, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৮ জন।  দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩৪৩ জনের। করোনার দৈনিক আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও চিন্তার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৩৭ হাজার ৮৭৬ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন । যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন। সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ।

এরই মধ্যে ভারত-সহ কয়েকটি দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএ-২৭৫-এর সন্ধান পাওয়া গিয়েছে যা আরও চিন্তা বাড়াচ্ছে।

About Post Author