Home » শহরের কাছেই বাঘ, আতঙ্ক শহর জুড়ে

শহরের কাছেই বাঘ, আতঙ্ক শহর জুড়ে

সময় কলকাতা ডেস্কঃ সুন্দরবনের সংলগ্ন অঞ্চলে মাঝে মাঝে দেখা পাওয়া যায় বাঘ মামার। তাই বলে সুদূর মহারাষ্ট্রের ব্যস্ততম শহর ব্রহ্মাপুরীর কাছেই দেখা মিলবে বাঘের? অবিশ্বাস্য হলেও সত্যি। আচমকাই ব্রহ্মাপুরী শহরে ঢোকার রাস্তার কিছুটা আগেই পথ চলতি মানুষের চোখে পড়ল রাস্তা পারাপার করছে স্বয়ং বাঘ মামা।

মহারাষ্ট্রের ব্রহ্মাপুরী শহরের ৪ কিলোমিটার দূরে দেখা মিলল বাঘের। বাঘের দেখা পাওয়ায় পথ চলতি মানুষেরা খুশি কিন্তু শহর জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। ব্রহ্মাপুরী শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত চন্দ্রপড়া জেলার তাবদা আন্ধারি টাইগার রিজার্ভ ফরেস্ট। সুদূর ১০০ কিলোমিটার দূর থেকে কিভাবে বাঘটি শহরের কাছাকাছি জনবহুল এলাকায় এসে উপস্থিত হল সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে শহর জুড়ে শুরু হয়েছে বাঘের আতঙ্ক।

প্রসঙ্গত এই টাইগার রিজার্ভ ফরেস্টে সাধারণত পাওয়া যায় প্যান্থেরা টাইগ্রিস জাতীয় বিলুপ্তপ্রায় প্রজাতির বাঘ। শরীরে নীল রঙের দাগ থাকে এই বাঘের গায়ে। মহারাষ্ট্রের অপর এক জেলা নাগপুরের একটি নালা থেকে ২০১১ সালের ১২ ই অক্টোবর এই প্রজাতির একটি বাঘকে উদ্ধার করা হয়। পরে সংলগ্ন জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বাঘটিকে।

About Post Author