Home » প্রয়াত শিনজো আবে

প্রয়াত শিনজো আবে

সময় কলকাতা ডেস্কঃ প্রকাশ্য জনসভায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। জাপানের সংবাদমাধ্যম ‘এনকেএচ ওয়ার্ল্ড নিউজ’ সূত্রে এমনটাই খবর জানা গিয়েছে।

শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে প্রকাশ্য জনসভায় ভাষণ দেওয়ার সময় খুব কাছ থেকে শিনজো আবেকে গুলি করা হয়। আবেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হল না। আগামী রবিবার পশ্চিম জাপানের নারা শহরে সংসদের উচ্চকক্ষের নির্বাচনের প্রচার চালাচ্ছিলেন আবে। ঠিক সেই সময়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।  সঙ্গে সঙ্গেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে ওই ধৃত ব্যক্তি কেন এমন হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, জাপানের ইতিহাসে সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী পদে ছিলেন আবে। তার আমলে জাপান বিশ্ব অর্থনীতিতে তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে জায়গা করে নেয়। ভারত জাপান সম্পর্কও তাঁর আমলে যথেষ্ট ভাল জায়গায় পৌছয়। তবে অসুস্থতার কারণেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শিনজো আবে।

About Post Author