সময় কলকাতা ডেস্কঃ গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। সূত্র মারফৎ জানা গিয়েছে, শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে প্রকাশ্য জনসভায় এই ঘটনা ঘটে। জনসভায় ভাষণ দেওয়ার সময় খুব কাছ থেকে শিনজো আবেকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে। আবেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

আগামী রবিবার পশ্চিম জাপানের নারা শহরে সংসদের উচ্চকক্ষের নির্বাচনের প্রচার চালাচ্ছিলেন আবে। ঠিক সেই সময়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ওই ধৃত ব্যক্তি কেন এমন হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?